বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

হংকং সিক্সেসে লঙ্কানদের হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭১ Time View

টুর্নামেন্টের নামই সিক্সেস। ছয় জনের খেলা, ছক্কারও খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ওই ছক্কার ফুল ফুটিয়েছেন অধিনায়ক আকবর আলী। বল হাতে ছক্কা আটকেছেন মোসাদ্দেক হোসেন। তাদের ব্যাটে ও বলে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে ব্যাট করতে নেমে ঝড় শুরু করেন ওপেনার শেখ হাবিবুর রহমান। তিনি ৭ বলে ২১ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। তবে অন্য ওপেনার জিসান আলম গোল্ডেন ডাক মারেন। তিনে নামা অধিনায়ক আকবর ৯ বলে ৩২ রান করেন। তার ব্যাট থেকে চার ছক্কা ও দুটি চার আসে।

তবে চারে নামা মোসাদ্দেক ও পাঁচে নামা আবু হায়দার রনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক ৬ বলে ৮ এবং রনি ১০ বলে মাত্র ৬ রান করেন। বাংলাদেশ ৫ উইকেটে ৭৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট (৬ উইকেট হারায়) হয়ে যায়।

দলটির ওপেনার থানুকা ডাবারে ৩ বলে ১২ রান করেন। ধনাঞ্জয়া লক্ষ্মণ ১২ বলে ১৮ রান যোগ করেন। মোসাদ্দেক ২ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। রনি ও তোফায়েল ১ ওভার করে হাত ঘুরিয়ে ১৫ ও ৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin