বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

৩ মাস পর দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ খান!

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View

কয়েক দিন আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল আফগান তারকা রশিদ খানকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। তবে কাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন, সেই নারী তাঁর স্ত্রী। আফগান এই লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন তাঁকে।

ইনস্টাগ্রাম পোস্টে রশিদ লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’

রশিদ আরও লেখেন, ‘আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যাঁরা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

রশিদ পোস্টে দ্বিতীয় বিয়ের কথা উল্লেখ না করলেও পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

এর আগে গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তাঁর তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকারা—মোহাম্মদ নবী, মুজিব–উর–রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin