২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচ বগুড়ায় শুরু হয়েছে। মুখোমুখী হয়েছে বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগ।
সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে রংপুর ফিল্ডিং নিয়েছে।
ইনিংসের শুরুতেই উইকেট হারিয়েছে বরিশাল। ইনিংস ওপেন করতে এসেই বল হাতে প্রথম ওভারে সফলতা পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
৩ ওভার শেষে বরিশালের সংগ্রহ ১ উইকেটে ৬ রান। ক্রিজে আছেন ফজলে মাহমুদ রাব্বী এবং ইফতেখার ইফতি।