বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

পেসার রবিউলের ৫ উইকেট শিকার

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ Time View

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছেন পেস বোলাররা। বরিশালের বিপক্ষে রংপুর বিভাগের পেস বোলারদের দাপটে ১৯৬ রানে গুটিয়ে গেছে বরিশালের প্রথম ইনিংস।

বরিশালের ইনিংসের ১০ উইকেটের ৯টি নিয়েছেন পেস বোলাররা। রংপুরের সবচেয়ে সফল ছিলেন রবিউল হক। তিনি ১১ দশমিক ৪ বল খেলে ৫ মেডেন সহ শিকার করেছেন ৫ উেইকেট।

আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ১১ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। মিডিয়াম পেসার নবিন ইসলাম নিয়েছেন এক উইকেট। লেগ স্পিনার রিশাদ শিকার করেন বাকি একটি উইকেট।

অপর দিকে, রংপুরের প্রথম ইনিংসে প্রথম ধাক্কা মেরেছেন বরিশালের পেস বোলার রুয়েল মিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই লেগ বিফোর উইকেটের  ফাঁদে ফেলেন ওপেনার জাহিদ জাভেদকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin