বগুড়ায় এনসিএল
টস জেতার সুবিধাটা শতভাগ আদায় করে নিচ্ছে রংপুর বিভাগ। শহীদ চান্দু স্টেডিয়ামের ঘাসযুক্ত উইকেটে পেসারদের গতি এবং বাউন্সের সামনে অসহায় বরিশালের ব্যাটাররা।
এরই মধ্যে ১০ ওভারে প্রথম সারির দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে রংপুরের বোলারর। দুই ওপেনার জাহিদুজ্জামান খান এবং ইফতেখার হোসেন ইফতি ফিরে গেছেন সাজঘরে।
উইকেট দুটি নিয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং রবিউল ইসলাম।
জাহিদুজ্জামান করেছেন ৪, ইফতি করেছেন ৯ রান।
১২ ওভার শেষে বরিশালের রান ২ উইকেটে ৩৪।
১১ রানে ব্যাট করছেন ফজলে রাব্বী এবং ৮ রানে খেলছেন সালমান হোসেন ইমন।
পানি পানের বিরতি চলছে।