বগুড়ায় এনসিএল
ইনিংসের শুরুতে দুই উইকেট হারানোর পর ফজলে রাব্বী এবং ইমন ধীরে ধীরে দলেল ভীত গড়ার কাজটা ভালোই করছিলেন। কিন্তু লাঞ্চের ঠিক আগ মুহুর্তে ছন্দ পতন ঘটে।
ইনিংসের ২৫তম ওভারে রবিউল হকের চতুর্থ বলে আবুল হাসিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সালমান হোসেন ইমন। তিনি ৫৮ বলে ৩টি বাউন্ডারীতে করেন ২৭ রান। ৩য় উইকেট পতনের সাথে সাথেই লাঞ্চের বিরতির ঘোষণা দেন আম্পায়ার।
বরিশালের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। ২৯ রানে অপরাজিত আছেন ফজলে রাব্বী।
রংপুরের রবিউল হক ২টি এবং মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ১ উইকেট।
এর আগে সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর বিভাগ।