বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক হোসনা আফরোজাকে বদলীজনিত বিদায় উপলক্ষে সম্বর্ধনা প্রদান করা হয়েছে ।
রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম , জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল এবং খালেদ মাহমুদ রুবেল।
বিদায়ী জেলা প্রশাসক এসময় ক্রীড়াঙ্গনকে সচল রাখায় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং বগুড়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।