রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে বড় চমক উপহার দিল জিম্বাবুয়ে। কাল ১৬২ রানের লক্ষ্য দিয়ে শ্রীলঙ্কাকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে, যা টি-টোয়েন্টিতে পূর্ণসদস্য দলের বিপক্ষে রানের হিসাবে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়।
ভাবতে পারেন, টি–টোয়েন্টি ক্রিকেটে এমন হতেই পারে। তবে শ্রীলঙ্কাকে মাত্র ৯৫ রানে গুটিয়ে দেওয়াটা অবশ্যই জিম্বাবুয়ের বড় সাফল্য। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন রাজা। ব্যাট হাতে রাজার দুই হাজারের বেশি রানও আছে। তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজা। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর।