বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ Time View

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চার দিনের সবশেষ ম্যাচ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটিতে ভর করে দিন শেষে ৯ উইকেটে ৩০২ রান তুলেছে খুলনা।

সকালে টসে জিতে রংপুর বিভাগের অধিনায়ক খুলনাকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনার অমিত মজুমদার এবং সৌম্য সরকার শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৯৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে খুলনার। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে নাসির হোসেনের বলে সরাসরি বোল্ড হন সৌম্য।

এরপর ১০৮ রানের মাথায় অমিত মজুমদার (২৭) এবং এনামুল হক বিজয় (৬) আউট হলে প্রচন্ড চাপে পড়ে খুলনা। দলনায়ক মিথুন এবং উইকেট কীপার ব্যাটসম্যান ইমরানুজ্জামান সতর্কতার সাথে ব্যাট চালিয়ে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন।

মুহাম্মাদ মিথুন দলীয় ১৬৪ রানে সাজঘরে ফেরার পর ইমরানুজ্জামান (৩৪), আফিফ হোসেন (২১), জিয়াউর রহমান (৩৬), নাহিদুল ইসলাম (৩০), মেহেদী হাসান রানার (২৮) রানে ভর করে দলীয় স্কোর ৩০০ অতিক্রম করে।

প্রথম দিন শেষে খুলনার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৩০২ রান। খুলনার নাসির হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মুকিদুল ইসলাম ও সোহেল রানা ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ১ম ইনিংস- ৩০২/৯, সৌম্য ৫৬, জিয়াউর রহমান ৩৬, ইমরানুজ্জামান ৩৪, নাসির ৩/৬৭, মুকিদুল ২/৬৮, সোহেল রানা ২/৫০।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin