বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

প্রস্তুত করা হচ্ছে উইকেট

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বগুড়ায়!

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪১ Time View

আসন্ন আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি। বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি নিতে চলতি মাসেই বগুড়ায় আসবে বাংলাদেশের যুবারা।

জানাগেছে, আগামী ২৯ ডিসেম্বর থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপগামী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্পেশাল ক্যাম্প। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। বিসিবির নির্দেশনার আলোকে শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট এবং ক্যাম্পের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

২০২০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

 

ক্যাম্প শেষে সরাসরি জিম্বাবুয়ে উড়াল দিবে বাংলাদেশের যুবারা। ১৫ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাস্ট্র।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এক মাসের স্পেশাল ট্রেনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার উইকেটের সাথে বগুড়ার উইকেটের সাদৃশ্য থাকায় পজিটিভ রেজাল্টও পেয়েছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সেই সুখ-স্মৃতিকে মাথায় রেখে এবারও বিশ্বকাপের শেষ প্রস্তুতির জন্য বগুড়াকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin