বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

অ-১৬ ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন বগুড়া জেলা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০৪ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা আবারও চ্যাম্পিন হয়েছে। আজ ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বগুড়া।

আজ সোমবার নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাবনা জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিফাত ৬৮ ও তাহমিদ ১৮ রান করেন। বগুড়ার বোলার সাদিক পাঁচটি, শিহাব তিনটি, আলিফ ও অহন একটি করে উইকেট লাভ করে।

জবাবে বগুড়া জেলা ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে খেলায় জয়লাভ করে । দলের পক্ষে রাফিদ ৫৪, সিহাব ৩৬ রান করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বগুড়া দলের রাফিদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, বিসিবির কাউন্সিলর রুবায়েত হক সুনান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেহেদী হাসান, বিসিবির সিলেক্টর সেলিম হোসেন সরদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin