বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নতুন কুঁড়ি ক্রিকেটে ছেলে ও মেয়েদের ইভেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪২ Time View

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর অনুর্ধ্ব-১৪ ক্রিকেট ইভেন্টে ছেলে ও মেয়ে বিভাগে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। বুধবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের বিভাগে ৫ রানে রাজশাহী জেলা দলকে এবং মেয়েদের বিভাগে সিরাজগঞ্জ জেলা দলকে ৪ উইকেটে হারায় বগুড়া জেলা দল।


রাজশাহী জেলা দলের বিপক্ষে টসে জিতে বগুড়া জেলা ছেলে দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াজ ১৮ বলে ৩০ এবং তাহমিদ ১৪ বলে ১৯ রান করে। আফ্রিদি মাত্র ৪ বলে করে ১০ রান। রাজশাহীর তামজিদ ৩টি এবং তামিম ১টি উইকেট শিকার করে। জবাবে রাহাত ৩১ বলে ৪৮ রানের চমৎকার ইনিংস খেললেও দলের আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি। ফলে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৭৯ রানে থেমে যায় তাদের ইনিংস। বগুড়ার তাহমিদ ৩টি এবং নিরব ২টি উইকেট লাভ করে।

অপর দিকে, মেয়েদের ম্যাচে টসে জিতে বগুড়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৫৫ রান করে সিরাজগঞ্জ জেলা। ওপেনার ফাতেমা দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করে। বগুড়ার তানিা একটি উইকেট পায়। জবাবে ১৪ বল বাঁকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বগুড়ার মেয়েরা। তাসফিয়া ১৫ এবং তানিয়া অপরাজিত ১৩ রান করে।

বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন এবং বিসিবির বগুড়া জেলা কোচ রিফাত হাসান মাঠে উপস্থিত থেকে ছেলে ও মেয়েদের খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। নতুন কুঁড়ির অন্যান্য ইভেন্টেও বগুড়ার প্রতিযোগিতা ভালো ফলাফল ছিনিয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin