বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবল

সোনাতলায় মরহুম আব্দুল বারী স্মৃতি পাঠাগারে প্রজেক্টর প্রদান

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩১ Time View

২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খেলা উপভোগের সুবিধা নিশ্চিত করতে মরহুম আব্দুল বারী স্মৃতি পাঠাগারের উদ্যোগে একটি প্রজেক্টর প্রদান করা হয়েছে। ১৪ জুন রবিবার পাঠাগারের সভাপতি আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে প্রজেক্টরটি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, এ সময় তিনি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং পাঠাগারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম সিজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সোয়াইবসহ এলাকার তরুণ, উদীয়মান শিক্ষার্থী, কিশোর ও যুবসমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মরহুম আব্দুল বারী স্মৃতি পাঠাগার শুধু পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেই নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করে থাকে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin