বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

স্টেডিয়ামের আউটফিল্ডের বাজে অবস্থা!

অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারদের ক্যাম্প হচ্ছে বগুড়ায়

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭৭ Time View

দীর্ঘ দেড় যুগের বঞ্চনার বগুড়ার শহীদ চান্দু ষ্টেডিয়ামের সংষ্কার নিয়ে চারিদিকে শোরগোলের মধ্যেই বগুড়ায় দুই সপ্তাহব্যাপী অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প আয়োজন করছে বিসিবি।

বিসিবি সূত্রে জানাগেছে, আগামী ২০ আগষ্ট যুব নারী ক্রিকেট দলের সদস্যরা বগুড়ায় এসে মমইনে উঠবেন। পরদিন থেকেই তারা নেমে পড়বেন অনুশীলনে। মাঝখানে ২৪ আগষ্ট বিরতি দিয়ে পরদিন আবারও অনুশীলন করবেন।

২৬ আগষ্ট প্রথম অনুশীলন ম্যাচে মুখোমুখী হবেন যুব নারীরা।

একদিন বিরতি দিয়ে ২৮ আগষ্ট আবারও অনুশীলন শুরু করবেন। ৩০ আগষ্ট হবে দ্বিতীয় অনুশীলন ম্যাচ। একদিন বিরতির পর আবারও অনুশীলন শেষে ৩ সেপ্টেম্বর ৩য় অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতি শেষে মাত্র একদিনের শেষ অনুশীলন হবে ৫ সেপ্টেম্বর।

৬ সেপ্টেম্বর ক্যাম্পের সব শেষ অনুশীলন ম্যাচে অংশ গ্রহন করবেন যুব নারীরা।

অনুশীলন ম্যাচ আয়োজন করা হলেও দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পাবেন না বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে। তবে, সাংবাদিকরা খেলা উপভোগ করতে পারবেন।

এদিকে, যুব নারী ক্রিকেটারদের ক্যাম্প আয়োজন করা হলেও বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ডে জমে থাকায় অনুশীলন ম্যাচ আয়োজন এখনো অনিশ্চিত। এই মুহুর্তে স্টেডিয়ামের আউটফিল্ড পুরোপুরি খেলার অনুপযুক্ত অবস্থায় রয়েছে। নতুন করে বৃষ্টি না হলেও আগামী ১০দিন এই মাঠে খেলা অসম্ভব বলেই মনে করছেন গ্রাউন্ডসম্যানরা। ফলে যুব নারী ক্রিকেটারদের অনুশীলনে ইনডোরই একমাত্র ভরসা বলে মনে করছেন ষ্টেডিয়াম সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin