বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

অক্টোবর-নভেম্বরে এনসিএল আসর বসছে বগুড়ায়

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

আগামী ২৪ অক্টোবর থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর আসর বসছে। এনসিএল এর চার দিনের ৩টি ম্যাচ হবে বগুড়ায়। প্রথমে চারটি ম্যাচ আয়োজনের সূচী প্রকাশ করা হলেও সর্বশেষ ৩টি চার দিনের ম্যাচ বগুড়ায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথম ম্যাচটি বগুড়া থেকে কক্সবাজারে সরিয়ে নেওয়া হয়েছে।

বিসিবি ঘোষিত সূচী অনুযায়ী ২৪-২৭ অক্টোবর ময়মনসিংহ বনাম চট্রগ্রাম, ৩১ অক্টোবর হতে ৩ নভেম্বর রাজশাহী বনাম রংপুর বিভাগ এবং সবশেষ ৭-১০ নভেম্বর সিলেট বিভাগ খেলবে রাজশাহীর বিপক্ষে।

এদিকে, এনসিএল আয়োজনে পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে। বৃষ্টিতে ভেজা মাঠ নতুন করে তৈরিতে বিরামহীন কাজ করছেন গ্রাউন্ডসম্যানরা।

বৃষ্টির কারনে স্টেডিয়ামের আউটফিল্ড বেশ কিছু দিন খেলার অনুপযোগি ছিল।

তবে, অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় নির্বিঘ্নে এনসিএল এর ম্যাচগুলো অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী স্টেডিয়াম সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin