বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল : টসে জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

অনিশ্চয়তা কেটে যাওয়ার পর অবশেষে টস হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের। মেঘলা আকাশের কথা মাথায় রেখে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।

বাংলাদেশ সময় সাড়ে ৫টায় ম্যাচ শুরুর ক তা  থাকলেও এখনো মাঠে নামতে পারেনি ক্রিকেটাররা।

দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।

ভারত একাদশ:

শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপা), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin