বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্ট শুরু

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View

নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ডাইভ দিতে হলেও রুটিন ক্যাচ ছিল। হাতে রাখতে পারেননি। হাসান মাহমুদের করা পরের ওভারের চতুর্থ বলে পুল করেছিলেন টেস্ট অভিষিক্ত কারমাইকেল। স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম ক্যাচটি নিতে পারেননি।

ষষ্ঠ ওভারেও ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। নাহিদ রানার করা এই ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। হাতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান মিরাজ। তাইজুলও আগের ওভারে ক্যাচ ছাড়ার পর মাঠের বাইরে চলে যান। বদলি ফিল্ডার নেমেছেন।

এভাবে ক্যাচ মিসের মহড়া দিয়েই শুরু বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট।

সকালে সিলেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতেই হাসান মাহমুদ উইকেট তুলে নিলে হোচট কায় সফরকারীরা। এরপর থেকেই স্বাগতিক বোরারদের পিটিয়ে রানের চাকা সচল রেখেছে সফরকারীরা। এরই মধ্যে পি ফটি তুলে নিয়েছেন পল স্টারলিং। তিনি অপরাজিত আছেন ৫৩ রানে। তার সঙ্গী কারমাইকেল খেলছেন ২৫ রানে। ২৩ ওবার শেষে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ৮৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin