তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচির আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আন্ত: স্কুল ভলিবল প্রতিযোগিতা বুধবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে উদ্বোধন হয়েছে।
বেলুন ফেস্টুন উড়িয়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেসবাউল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, ভলিবল প্রশিক্ষক শামীম হোসেন, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম শফিক, রাকিব হাসান, ফজলে রাব্বি প্রমুখ।
প্রতিযোগিতায় বগুড়া সদরের চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, এস ও এস স্কুল এন্ড কলেজ, লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজ ,মাটিডালি উচ্চ বিদ্যালয়।