লিভারপুলে দারুণ সময় কেটেছে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের। তিন বছর ধরে অলরেডদের এক অপরিহার্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ডাকে লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেন তিনি।
জার্মান ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার এখন দিয়াজ। তাকে দলভুক্ত করতে সাড়ে ৭ কোটি ইউরো খরচ করেছে বায়ার্ন।