শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’ এর জমজমাট ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বল দখলের তুমুল লড়াই হলেও কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহীন মিয়ার দূর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায় ২০নং ওয়ার্ড। অবশিষ্ট সময়ে গোকুল ইউনিয়ন প্রানপণ চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হলে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল চ্যাম্পিয়ন দলের হাতে একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলের হাতে একটি খাসী তুলে দেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল-আমিন, সেলিম রেজা, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাদী সফিক, সহ-সেক্রেটারি অধ্যাপক নামিরুল হক জার্জিস, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, টুর্ণামেন্ট কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, আবু সফিয়ান পলাশ, মোকাম্মেল হক, আজিজুল হক, ফজলুল করিম, বিপুল, শরিফুল ইসলাম সোহেল, ২০নং ওয়ার্ডের আমির শামসুজ্জামান, গোকুল ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান প্রমূখ।

বিপুল সংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সিনিয়র রেফারী জীবরিল বাবু, সহযোগী ছিলেন আব্দুল মান্নান, সফি মামুন ও জুয়েল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০নং ওয়ার্ডের খেলোয়াড় মরহুম হাসানের জন্য দোয়া করা হয়।  হাসান সেমিফাইনাল ম্যাচে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আয়োজকদের পক্ষ থেকে মরহুম হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের ৩২টি শাখা নিয়ে আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ আয়োজন করা হয়। প্রথম পর্যায়ে চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আলতাফুন্নেছা খেলার মাঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin