বগুড়া এশিয়ার ট্রেডার্স এর আয়োজনে নুরুল আলম টুটুল স্মৃতি ভলিবল টুর্নামেন্টের শনিবারের ফাইনাল খেলার জামিলনগর যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় জামিলনগর যুব সংঘ ৩-০ সেটে ঢাকা তিতাস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম এ লতিফ শাহারিয়ার জাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ইসি মেম্বার আমিরুল হোসেন আপন, লিংকন হোসেন , সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় মমিনুর রশিদ বাবু, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, বগুড়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বাড়ি এরশাদ, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শুদ্ধ প্রমুখ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামিলনগর যুব সংঘকে নগদ দেড় লক্ষ টাকা সহ ট্রফি এবং রানার্সআপ ঢাকা তিতাস ক্লাবকে নগদ এক লক্ষ টাকা ও ট্রফি প্রদান করা হয় । উভয় দলে জাতীয় ভলিবল দলের খেলোয়াররা অংশগ্রহণ করে।