বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

দ্বিতীয় দিনেও পেসারদের দাপট : ম্যাচের নিয়ন্ত্রণ সিলেটের হাতে

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ Time View

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরেপুরি সিলেটের হাতে চলে এসেছে। চট্রগ্রামকে ১১০ রানে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ অধিনায়ক হাকির হাসান ও অমিত হাসানের জোড়া ফিফটিতে বড় টার্গেট দাঁড় করাতে চলেছে সিলেট। দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান। চট্রগ্রামের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ৩৩৮ রান।

আগের দিনের ১ উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমে কোন ব্যাটসম্যানই উইকেটে শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। সিলেটের পেসার আবু জায়েদ রাহী এবং রেজাউর রহমান রাজার দূর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে চট্রগ্রাম। শেষ মেষ ১১০ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে আহমেদ শরীফ ২৩ এবং আশরাফুল ইসলাম করেন ২২ রান। সিলেটের আবু জায়েদ রাহী ৩৭ রানে ৫টি, রেজাউর রহমান রাজা ২৮ রানে ২টি এবং মহিউদ্দিন তারেক, নাবিল সামাদ ও সাহানুর একটি করে উইকেট শিকার করেন।

আবু জায়েদ রাহী ৫ উইকে শিকার করেছেন।

১৪৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক জাকির হাসানের ৬১ এবং উইকেট কীপার ব্যাটসম্যান অমিত হাসানের অপরাজিত ৫৮ রানে ভর করে ৬ উইকেটে ১৯৬ রান করে। চট্রগ্রামের চেয়ে এখন তারা ৩৩৮ রানে এগিয়ে। চট্রগামের ইফরান এবং নাঈম হাসান ৩টি করে উইকেট শিকার করেন।

কোন অঘটন না ঘটলে চার দিনের ম্যাচ তিন দিনেই শেষ হওয়ার সম্ভাবনা প্রবল।

সংক্ষিপ্ত স্কোর:
সিলেট: ১ম ইনিংস- ২৫৫ (জাকির ৭৩, রাজা ৫৭* আশরাফুল ৪৬, ইফরান ৬৫/৫, মেহেদী ৪১/৩)

চট্রগ্রাম: ১ম ইনিংস- ১১০ (আহমেদ শরীফ ২৩, আশরাফুল ২২, রাহী ৩৭/৫, রাজা ২৮/২)

সিলেট: ২য় ইনিংস- ১৯৬/৬ (জাকির ৬১, অমিত ৫৮*, ইফরান ৩৪/৩, নাঈম ৬৬/৩)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin