বগুড়ার ছেলে আকাশ রয়। বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে শ্রীলংকার বিপক্ষে আজ প্রথম ওয়ানডে তে ৩৯ রান করেছে। আকাশ মূলত: ওপেনার হলেও আজ তাকে চার নম্বরে নামানো হয়েছিল।
বয়স ভিত্তিক টুর্ণামেন্টের ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছে আকাশ।
৫৫ রানে দুই উইকে পতনের পর ব্যাট করতে নেমে অপরাজিত অদ্রিতোর সাথে ৮৯ রানের দারুণ পার্টনারশীপ গড়ে তোলে আকাশ। দলীয় ১৪৪ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরে সে। দলের প্রয়োজনে অত্যন্ত ধৈর্য্যের সাথে ব্যাট করে ৬২ বল খেলে এই রান করে আকাশ। তার ইনিংসে ১টি মাত্র বাউন্ডারি ছিল।
গুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসানের সাথে আকাশ।
অনুর্ধ্ব-১৬ বগুড়া জেলা দলের সদস্য ছিল আকাশ। একই সাথে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর নিয়মিত ছাত্র। বগুড়া জেলা কোচ রিফাত হাসানের নিবিড় তত্বাবধানে গড়ে উঠছে।
বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান বলেন, আকাশ অত্যন্ত মেধাবী ক্রিকেটার। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। অভিষ্যতে অনেক বড় হবে সে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল বলেন, আকাশ শুধু ভালো ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও সে অনেক ভালো। ঠিকমত পরিচর্যা করা হলে আকাশ একদিন দেশের ক্রিকেটের অনেক বড় তারকা হবে।