বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ খুলনা বনাম রংপুর বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি দ্বিতীয় দিনে এসে জমে উঠেছে। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও রংপুরের বোলাররা দ্বিতীয় ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে রংপুর। যদিও এখনো তারা খুলনার চেয়ে পিছিয়ে আছে ১৭৫ রানে।

তবে, আগামীকাল দিনের শুরুতেই খুলনার বাঁকি ৫টি উইকেট নিতে পারলে চমৎকার কিছু ঘটতে পারে।

আগের দিনের ৯ উইকেটে ৩০২ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৩০৮ রানেই শেষ হয় খুলনার প্রথম ইনিংস। শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৭ রান করে সাজঘরে ফেরেন আব্দুল হালিম। ইনিংসের শেষ উইকেটটি নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

দিনের শুরুতেই খুলনাকে অলআউট করে রংপুর ফুরফুরে মেজাজে ইনিংস শুরু করলেও বেশি দূর যেতে পারেনি। খুলনার মিডিয়াম পেসার সফর আলীর বোলিং তোপে ১৭৪ রানেই গুটিয়ে গেছে নাসির হোসেনর রংপুর। সফর একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মেহেদী হাসান রানা ২টি, নাহিদুল ও আব্দুল হালিম নিয়েছেন ১টি করে উইকেট।

১৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৫ উইকেট হারিয়েছে ৪১ রান করেছে খুলনা। রংপুরের চেয়ে এই মুহুর্তে এগিয়ে আছে ১৭৫ রানে। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি, শরিফুল ও সোহেল রানা ১টি করে উইকেট শিকার করেছেন। খুলনার দলনেতা মিথুনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৯ রান। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরী করা সৌম্য সরকার আউট হয়েছেন শুন্য রানে।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ১ম ইনিংস- ৩০৮, সৌম্য ৫৬, জিয়াউর রহমান ৩৬, ইমরানুজ্জামান ৩৪, নাসির ৩/৫১, মুকিদুল ৩/৭২, সোহেল রানা ২/৫০।

রংপুর: ১ম ইনিংস- ১৭৪, আলাউদ্দিন বাবু ৪৪, ইকবাল ২৭, নাঈম ২৩, সফর ৫/৭৮, মেহেদী রানা ২/২০

খুলনা: ২য় ইনিংস- ৪১/৫, মিথুন ১৯, মুকিদুল ২/১২

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin