বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

১৩ এপ্রিল বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড

চমক ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘরের মাঠে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজটি ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তারা হলেন— তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেওয়া ছিল। এই ৫ ক্রিকেটারের বাইরে পিএসএলে থাকা পারভেজ হোসেন ওয়ানডেতে সুযোগ পাননি।

তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ও ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে। টি–টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২মে।

বাংলাদেশ স্কোয়াড

মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin