বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বগুড়া মহানগর জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রেস রিলিজ :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে রঙ বেরঙ এর বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির জননেতা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।

বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ড. মইন উদ্দিন, বগুড়া মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আল-আমিন, সেলিম রেজা, বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, নুরুল ইসলাম আকন্দ, শাহীন মিয়া, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, সদস্য জরজিস হোসেনর, বিপুল, পলাশ, দেলোয়ার হোসেন, আ: ওয়াদুদ, মোকাম্মেল, আবু হুরায়রা প্রমূখ।

উদ্বোধনী খেলায় ৮নং ওয়ার্ডের সিটি ইয়ং স্টার ক্লাব ৪১ রানের ২রর্ন ওয়ার্ডের বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে পরাজিত করে। টসে জিতে বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ফিল্ডিং করার সিদ্ধানÍ নেয়। সিটি ইয়ং স্টার ক্লাব প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেটে ৮৮ রারন করে। জবাবে বৃন্দাবনপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ৯ উইকেটে ৪৭ রান করতে সক্ষম হয়।

উল্লেখ্য, টুর্ণামেন্টে বগুড়া মহানগর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়নের ৩২টি দল অংশ গ্রহন করছে। প্রতিটি দলে শুধুমাত্র জামায়াতে ইসলামীর জনশক্তিরাই খেলায় অংশগ্রহন করবেন। এর আগে ৩২টি শাখা নিয়ে সফল ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছিল যুব ও ক্রীড়া বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin