ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত কূলকিনারা করতে না পারলেও ঢাকায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ। স্পিনসহায়ক উইকেটে সে সিরিজে পায়ের তোলা মাটি খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে তাদের একমাত্র জয়টিও এসেছিল সুপার ওভারের চৌকাঠ মাড়িয়ে।
কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়ান দলটি। ব্যাটারদের ব্যর্থতায় ওয়ানডে সিরিজের ‘মোমেন্টাম’ টি-টোয়েন্টি সিরিজে টেনে আনতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ দল
সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ ইমন, নুরুল হাসান, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম
ওয়েস্ট ইন্ডিজ দল
ব্র্যান্ডন কিং, আলিক অ্যাথানাজে, অ্যাকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জানগু, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আকিল হোসেইন, খারি পিয়েরে