বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রিয়ালে আরও বহু বছর থাকতে চান এমবাপ্পে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১২ Time View

দলীয়ভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার হাতে নিয়ে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে। বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর খেলতে চান এবং আরও অনেক ট্রফিও জিততে চান। কোচ জাবি আলোনসোর সঙ্গে রিয়ালের খেলোয়াড়েরা ও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেখানে উপস্থিত ছিলেন।

এমবাপ্পে বলেছেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবার এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক কিছু।’

সতীর্থদের সঙ্গে এমবাপ্পে
সতীর্থদের সঙ্গে এমবাপ্পে

ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কারটি ইউরোপের প্রতিযোগিতামূলক লিগগুলোয় গোলের মান অনুযায়ী পয়েন্ট দিয়ে নির্ধারণ করা হয়। এমবাপ্পে ৩১ গোল থেকে অর্জিত ৬২ পয়েন্ট (ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল প্রতি ২ পয়েন্ট) নিয়ে সবার ওপরে ছিলেন। দ্বিতীয় স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট)। পর্তুগালের প্রিমেরা লিগে গত মৌসুমে ৩৯ গোল করেন তিনি (গোল প্রতি ১.৫ পয়েন্ট)। তৃতীয় লিভারপুলের মোহামেদ সালাহ (৫৮ পয়েন্ট)। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৯ গোল করেন মিসরীয় তারকা। ১৯৬৭–৬৮ মৌসুমে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয়। তখন এই পুরস্কার দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ।’ ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ ছয়বার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin