শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ : টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৩৬ Time View

সূচি অনুযায়ী দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা। একই সময়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশও।

২০২৩ সালের এপ্রিলের পর আবারো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দু’ টেস্টের সাথে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে সফরকারীরা।

আসন্ন এই সিরিজের সূচি গত ৪ অক্টোবরেই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নিশ্চিত হলো সিরিজের ভেন্যুগুলোও। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

সূচি অনুযায়ী দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা। একই সময়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশও।

আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সবকিছু ঠিক থাকলে সিরিজের শেষ ম্যাচে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই মাইলফলক উদযাপন করতে বিশেষ পরিকল্পনা আছে বিসিবি’র।

টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ নভেম্বর। পরের দু’টি ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin