বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪১০ Time View

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই জাতীয় লিগে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন আশরাফুল, প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাবেরও কোচ ছিলেন তিনি। তাঁকে কোচ করার পেছনের কারণ জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে। সে এরই মধ্যে কোচিং কোর্সও সম্পন্ন করেছে। মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে।’

নতুন দায়িত্ব পেয়ে খুশি জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলও। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘ভালো লাগছে। এটা বড় দায়িত্ব। চেষ্টা করব খেলোয়াড়ী জীবন ও কোচিংয়ের অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগানোর।’

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।

তাঁর ব্যর্থতার কারণেই আশরাফুলকে ব্যাটিং কোচ করা হলো কি না জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘এখানে কারও ব্যর্থতা বা কারও দায়িত্বে অন্য কাউকে আনা হয়নি। এমনকি কাউকে তার জায়গা থেকে সরিয়েও দেওয়া হয়নি।’

নিজের ভূমিকা নিয়ে রাজ্জাক বলেন, ‘অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সবকিছু পর্যবেক্ষণ করব, সবকিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও করার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।’

বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin