বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সাদমান-জয়ের দেড়শো রানের পার্টনারশীপ

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭৮ Time View

দিনের শুরুতে আয়ারল্যান্ডকে বেশি সময় ব্যাট করতে দেয়নি বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে ভুল ছাড়াই শেষ করেছে প্রথম সেশন। টাইগারদের দুই ওপেনার ফিফটি তুলে নিয়ে লাঞ্চে যায়। লাঞ্চ থেকে ফিরে আরও আগ্রসাী দুই ওপেনার। এরই মধ্যে ওপেনিং জুটিতে ১৫০ পার করেছে সাদমান এবং মাহমুদুল হাসান জয়।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে সফরকারী বোলারদের ওয়ানডে মেজাজে সামলেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের ফিফটিতে ৩৭ ওভারে ১৫৩ রান জমা করেছে টাইগাররা। এখনো অবিচ্ছিন্ন আছেন দুই ওপেনার।

সাদমান ইসলাম এবং জয় দুজনেই ৭৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের থেকে এখনো ১৩৩ রান দূরে বাংলাদেশ।

এরআগে, সকালে ২.২ ওভার টিকতে পারে দুই ব্যাটার নিয়ে নামা আয়ারল্যান্ড। আগের দিনে ক্যাচ মিসের হতাশার দিনে পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ধীরস্থির ৫৯ রানের ইনিংসে ৯০ ওভারে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা। সকালে সেই রানের সঙ্গে জমা হয় আরও ১৬ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin