সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩টি। আউট হয়েছেন মাহমুদুল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এই সেশনে বাংলাদেশ রান তুলেছে ১১১। বাংলাদেশের রান এখন ৪ উইকেটে ৪৪৭। এগিয়ে ১৬১ রানে।
উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন ও লিটন দাস। নাজমুল এরইমধ্যে ফিফটি পেয়েছেন। ব্যাট করছেন ৬১ রানে, লিটন ১৯ রানে অপরাজিত আছেন। তিনি উইকেটে এসেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছেন।
আজ উইকেটে কিছুটা টার্নের দেখা মিলেছে। আইরিশদের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তাই সহজ হবে না। সবমিলিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাজমুলের দল।
আজ ৩য় দিনের শুরুতেই পরপর মাহমুদুল হাসান জয় এবং মমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। জয় ১৭১ এবং মমিনুল ৮২ রানে আউট হয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।