বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

তারকা ক্রিকেটাররা এখন বগুড়ায় : আগামীকাল ম্যাচ শুরু

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫৪ Time View

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের মিলন মেলা বসেছে বগুড়ায়। এনসিএল এর চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশের নামী-দামী তারকা ক্রিকেটাররা এই মুহুর্তে বগুড়ায় অবস্থান করছেন। আগামীকাল থেকে শুরু হওয়া বরিশাল এবং রংপুর বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচে তারা অংশ নিবেন।

ইতোমধ্যেই রংপুর বিভাগের হয়ে খেলতে বগুড়ায় এসেছেন জাতীয় দলের তারকা লেগ স্পীনার রিশাদ হোসেন। তার সাথে দলে আছেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন এবং নাঈম ইসলাম।

বরিশালের হয়ে মাঠ নামবেন জাতীয় দলের তারকা স্পিনার তানভীর ইসলাম। দলে  আছেন জাতীয় দলের সাবেক ওপেনার সামশুর রহমান শুভ।

এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। আজ সকাল ১০টা থেকে দুই দল অনুশীলন শুরু করে।

আগামীকাল সকাল সাড়ে ৯টায় খেলা  শু রু হবে।

বিসিবি সূত্রে জানাগেছে, এনসিএল এর চার দিনের ম্যাচ দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবেনা। বিনা টিকিটে তারা গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin