বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

ফজলে রাব্বীর হাফ সেঞ্চুরী : রবিউলের ৩ উইকেট

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩১০ Time View

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর চার দিনের ম্যাচের প্রথম দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখী হয়েছে বরিশাল বনাম রংপুর বিভাগ। ঘাসযুক্ত উইকেটে টসে জিতে প্রতিপক্ষ বরিশালকে ব্যাটিয়েং পাঠিয়েছে রংপুর।

রংপুরের পেসারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে বরিশাল। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর ফজলে রাব্বী এবং সোলমান হোসেন ইমন দলের ভীত গড়ার চেষ্টা করেন। কিন্তু ইমন লাঞ্চের ঠিক আগ মুহুর্তে আউট হয়ে যান। তিনি করেন ২৭ রান।

৩ উইকেটে ৭৩ রান নিয়ে লাঞ্চে যাওয়া বরিশাল লাঞ্চ শেষে মাঠে নেমে দলীয় ৯৪ রানে ৪র্থ উইকেট হারায়। সামশুর রহমান শুভ সাজঘরে ফেরেন ৫ রান করে।

এক প্রান্তে একের পর এক উইকেট পতন হলেও অপর প্রান্তে শক্ত হাতে ব্যাট চালিয়ে যাচ্ছেন ফজলে রাব্বী। ইতোমধ্যেই ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন রাব্বী।

রংপুরের সফল বোলার রবিউল হক নিয়েছেন ৩ উইকেট। ১০ ওভার বল করে ৫টি মেডেন সহ মাত্র ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন রবিউল।

৩৫ ওভার শেষে ৪ উইকেটে ১২০ রান বরিশালের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin