বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

১৯৬ রানে অল আউট বরিশাল

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬৯ Time View

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ১৯৬ রানে গুটিয়ে গেছে বরিশাল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের সামনে মাত্র ৫২ দশমিক ৪ ওভারের বেশি টিকতে পারেনি বরিশালের ব্যাটারর।

দলের পক্ষে সর্বেোচ্চ ৮০ রান করেন ফজলে রাব্বী। এছাড়া সালমান হোসেন ইমন ২৭ এবং সামসুল ইসলাম অনিক করেন ২৩ রান।

রংপুরের সবচেয়ে সফল বোলার ছিলেন রবিউল হক। তিনি ১১ দশমিক ৪ বল করে ৫ মেডেন সহ শিকার করেছেন ৫ উইকেট।

আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ১১ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। মিডিয়াম পেসার নবিন ইসলাম নিয়েছেন এক উইকেট। লেগ স্পিনার রিশাদ শিকার করেন বাকি একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin