বগুড়ায় এনসিএল
প্রথম ইনিংসে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যাওয়া বরিশাল বল হাতে চমৎকার খেলেছে। প্রতিপক্ষ রংপুরকে খুব বেশি দূর যেতে দেয়নি। ২০২ রানেই আটকে রেখেছে রংপুরকে।
গতকালের ২ উইকেটে ৪৩ রান নিয়ে খেলতে নেমে বরিশালের বোলারদের ওপর চড়াও হতে পারেনি রংপুরের ব্যাটাররা। দলের একজন ব্যাটারও ফিফটির দেখা পাননি। নিয়মিত বিরতিতে উইকেটের পতনের মাঝে বড় কোন জুটিও গড়ে ওঠেনি। ফলে ২০২ রানেই শেষ হয়েছে রংপুরের প্রথম ইনিংস। মাত্র ৬ রানের লিড পেয়েছে নাসির হোসেনের দল।
দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে করেছেন মীম মোসাদ্দেক এবং নাসির হোসেন। ৩০ রান করেছেন অধিনায়ক তানভরি হায়দার।
বরিশালের রুয়েল, মিশু এবং অধিনায়ক তানভীর ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেটে তাদের সংগ্রহ ৪১ রান।