মিরপুর টেষ্ট: ২য় দিন শেষে
মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের ২য় দিন শেষে ৩৭৮ রানে পিছিয়ে সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশকে ৪৭৬ রানে অলআউট করার পর ৯৮ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা।
দলের পক্ষে পল স্টারলিং সর্বোচ্চ ২৭ এবং দলনেতা বালবারনি ২১ রান করেন।
বাংলাদেশের সফল বোলার হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও খালেদ নিয়েছেন একটি করে উইকেট।েএর আগে আগের দিনের ২৯২ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
প্রথম দিন মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে মাঠে নেমে দ্বিতীয় ওভারেই কাংখিত সেঞ্চুরী পূর্ণ করেছেন মুশফিকুর রহীম। তবে, বেশি সময় টিকতে পারেননি। ১০৬ রান করে আউট হন তিনি।
মুশফিকের আউ টের পর আগ্রাসী হয়ে ওঠা লিটন দাসও সেঞ্চুরীর দেখা পেয়েছেন। তিনি করেছেন ১২৮ রান। শেষ পর্যন্ত ৪৭৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ভোলার স্পিনার ম্যাকব্রাইন নিয়েছেন ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬, মুশফিক ১০৬, লিটন ১২৮, মমিনুল ৬৩, মিরাজ ৪৭, ম্যাকব্রাইন ৬/১০৯।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯৮/৫