বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল

বগুড়ায় এসেই অনুশীলনে সিলেট

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচ খেলতে বগুড়ায় এসেছে সিলেট বিভাগ। বগুড়ায় পৌঁছেই শহীদ চান্দু স্টেডিয়ামে ছুটে এসেছেন ক্রিকেটাররা।

দুপুর ২টায় সিলেট  বিভাগীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন। সন্ধ্যা পর্যন্ত অনুশীলন চলবে।

আগামী শনিবার এনসিএল চার দিনের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে চট্রগ্রামের মুখোমুখী হবে সিলেট। চট্রগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের সদস্যরা আজ রাতে বগুড়ায় পৌঁছার কথা। আগামীকাল শুক্রবার সকালে তারা অনুশীলন করবে।

এবারের লিগে ৪ ম্যাচের সব ক’টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে সিলেট। অপর দিকে, ৪ ম্যাচের একটি জয়, ২টি পরাজয় এবং ১টি ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে চট্রগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin