শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ

তিন দিনেই চট্রগ্রামকে হারালো সিলেট

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচ বোলারদের দাপটে তিনদিনেই শেষ হয়েছে। রোববার ম্যাচের ৩য় দিনে বোলারদের ওপর ভর করে চট্রগামকে ১৪৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট।

বিজয়ী দলের পেসার আবু জায়েদ রাহী ৯ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

আগের দিনের ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে ৩য় দিনে ব্যাট করতে নেমে ২০৭ রানে গুটিয়ে যায় সিলেট। ফলে চট্রগ্রামের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫২ রান। আগের দিনে ৫৮ রানে অপরাজিত অমিত কোন রান না করেই সাজঘরে ফেরেন। এরপর আর কোন ব্যাটসম্যান বেশি সময় ক্রিকেট টিকতে পারেনি। সিলেট শেষ ৪ উইকেট হারায় মাত্র ১১ রানে। চট্রগ্রামের ইফরান এবং নাঈম হাসান ৫টি করে উইকেট শিকার করেন।

৩৫২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুন্য রানে ওপেনার সাদিকুরকে হারায়। এরপর ৭৩ রানের মধ্যে আরও ৩টি উইকেট হারালে চট্রগ্রামের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শাহাদত হোসেন দিপু একপ্রান্তে শক্ত হাতে ব্যাট ধরলেও অন্য প্রান্তে কেউ তাকে সাহায্য করতে পারেনি। ফলে ২০৫ রানেই থেমে যায় চট্রগাম। দিপু ৬২ রান করেন। সিলেটের আবু জায়েদ রাহী ৪টি, রেজাউর রহমান রাজা ৩টি উইকেট লাভ করেন। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে আবু জায়েদ রাহী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোর:
সিলেট: ১ম ইনিংস- ২৫৫ (জাকির ৭৩, রাজা ৫৭* আশরাফুল ৪৬, ইফরান ৬৫/৫, মেহেদী ৪১/৩)

চট্রগ্রাম: ১ম ইনিংস- ১১০ (আহমেদ শরীফ ২৩, আশরাফুল ২২, রাহী ৩৭/৫, রাজা ২৮/২)

সিলেট: ২য় ইনিংস- ২০৭ (জাকির ৬১, অমিত ৫৮, ইফরান ৩৮/৫, নাঈম ৬৬/৫)

চট্রগ্রাম: ২য় ইনিংস- ২০৫ (দিপু ৬২, ইরফান শুক্কুর ৩৭, রাহী ৪৩/৪, রাজা ৭৬/৩)

ফলাফল: সিলেট ১৪৭ রানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: আবু জায়েদ রাহী (সিলেট)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin