শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি বগুড়া কলেজ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরকারি বগুড়া কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে সোমবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

প্লেয়ার অব দ্য ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সরকারি বগুড়া কলেজের গোলরক্ষক সিফাত।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়ার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা অফিসার আকরম হোসাইন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল ,মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন , শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।

খেলা চলাকালে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারনে শেষ মুহুর্তে এসে খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে আয়োজক কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে খেলার বাকি অংশ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin