৩ হাজার রানের ক্লাবে বীরানদীপ ঢুকেছিলেন চলতি বছরের জুলাইয়ে। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিনি সেই মাইলফলকে পৌঁছান।
তবে বীরানদীপের কীর্তিতে ভাগ বসতে পারে শিগগিরই। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা আছেন বেশ কাছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর রান ২৮৪৬, উইকেট ১০২টি। আর মাত্র ১৫৪ রান করতে পারলেই তিনি বীরানদীপের পাশে বসে যাবেন।
রাজা নিজের শততম উইকেটটা পেয়েছেন সম্প্রতি। ২০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এই কীর্তি গড়েন তিনি। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টি–টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তাঁর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেট আছে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর।
সাকিব অবশ্য এরই মধ্যে টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। গত বছর ভারতের মাটিতে টেস্ট খেলার সময় তিনি জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই। এ সংস্করণে সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি।
৪০ বছর বয়সী নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭, উইকেট ১০৪টি। তিনি আর কত দিন খেলেন, সেটাও প্রশ্ন।