ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়েছেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত।
যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২,৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬৮৯২ বল।
