বগুড়ায় এনসিএল
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বগুড়া ভেন্যুর শেষ চার দিনের ম্যাচ শুরু হয়েছে। আজ শনিবার টসে জিতে খুলনাকে ব্যাট করতে পাঠিয়েছে রংপুর বিভাগ। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা বিভাগ কোন উইকেট না হারিয়ে ৮ ওভারে ৪৫ রান করেছে।
১১ রানে অমিত মজুমদার এবং ২২ রানে অপরাজিত আছেন সৌম্য সরকার।
দুই দলে একাধিক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন।
খুলনার হয়ে মাঠে নামবেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, মিথুন আলী, জিয়াউর রহমান, আফিফ হোসেন ধ্রুবো।
রংপুরের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন, বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের দলের অধিনায়ক আকবর আলীর মত তারকারা।
এবারের জাতীয় লিগে এপর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েণ্ট টেবিলের শীর্ষে রয়েছে ময়মনসিংহ বিভাগ। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে সিলেট। খুলনা ৭ পয়েন্ট নিয়ে ৩য় এবং রংপুর সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।