শ্রীলংকা অ-১৭ এর বিপক্ষে
সফরকারী শ্রীলংকা অ-১৭ দলকে প্রথম ওয়ানডেতে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অ-১৭ ক্রিকেট দল। অদ্রিতো ঘোষর হার না মানা ১০৩ রানে ভর করে বাংলাদেশ ২৭২ রানের টার্গেট দেয় লংকানদের। কিন্তু বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ৭ উইকেটে ১৯৩ রানে থেমে যায় লংকান ইনিংস।
শ্রীলংকার জেসন ফার্নান্দো সর্বোচ্চ ৭৮ রান করে। এছাড়া সানুল ভিরারাত্নে ৩৪, হিরুন মাথিসা ২৮ রান করে।
বাংলাদেশের আকাশ, মাহিনুজ্জামান, ফাইয়াজ, জারিফ সাইয়ান, ইফতেখার, রাকিবুল এবং আকাশ রয় ১টি করে উইকেট শিকার করে।
অনবদ্য সেঞ্চুরীর জন্য বাংলাদেশে অদ্রিতো ঘোষ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
এর আগে অদ্রিতোর হার না মানা ১০৩ রানে ভর করে সফরকারী শ্রীলংকা অ-১৭ ক্রিকেট দলকে জয়ের জন্য ২৭২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ অ-১৭ দল। আজ রোববার চট্রগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে লংকানরা বাংলাদেশী কিশোরদের ব্যাট করতে পাঠায়।
দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও ৩ নম্বরে ব্যাট করেত নামা অদ্রিতোর সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে নাঈম ৩২ রান করে সাজঘরে ফেরার পর বগুড়ার ছেলে আকাশ রয় এসে জুটি বাঁধে অদ্রিতোর সাথে। এই জুটি দলকে পৌঁছে দেয় ১৪৪ রানে। ৮৯ রানের মূল্যবান জুটি উপহার দিয়ে ব্যক্তিগত ৩৯ রানে আকাশ আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করে সেঞ্চুরী তুলে নেয় অদ্রিতো। ৫০ ওভারে ৬ উইকেটে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অদ্রিতো অপরাজিত ১০৩ রান করে। ৮টি চার ও ২টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
লংকানদের পক্ষে হিমারু ২টি, কদিথুয়া,গিমান মেন্ডিস এবং লাহিরু লাকমাল ১টি করে উইকেট শিকার করে।