বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শ্রীলংকাকে ২৭২ রানের টার্গেট দিলো বাংলাদেশ অ-১৭

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

অদ্রিতোর হার না মানা ১০৩ রানে ভর করে সফরকারী শ্রীলংকা অ-১৭ ক্রিকেট দলকে জয়ের জন্য ২৭২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ অ-১৭ দল। আজ রোববার চট্রগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে লংকানরা বাংলাদেশী কিশোরদের ব্যাট করতে পাঠায়।

দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও ৩ নম্বরে ব্যাট করেত নামা অদ্রিতোর সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে নাঈম ৩২ রান করে সাজঘরে ফেরার পর বগুড়ার ছেলে আকাশ রয় এসে জুটি বাঁধে অদ্রিতোর সাথে। এই জুটি দলকে পৌঁছে দেয় ১৪৪ রানে। ৮৯ রানের মূল্যবান জুটি উপহার দিয়ে ব্যক্তিগত ৩৯ রানে আকাশ আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করে সেঞ্চুরী তুলে নেয় অদ্রিতো। ৫০ ওভারে ৬ উইকেটে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অদ্রিতো অপরাজিত ১০৩ রান করে। ৮টি চার ও ২টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

লংকানদের পক্ষে হিমারু ২টি, কদিথুয়া,গিমান মেন্ডিস এবং লাহিরু  লাকমাল ১টি করে উইকেট শিকার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin