বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

এনসিএল লংগার ভার্সনের শিরোপা জিতলো রংপুর

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ Time View

২৭তম জাতীয় ক্রিকেট লিগ, এনসিএল (চার দিনের) লংগার ভার্সনে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। লিগের শেষ ম্যাচে খুলনাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে আকবর আলীর দল। ৭ ম্যাচের ৩টি জয় এবং ৩টিতে ড্র করে রংপুর। পরাজিত হয়েছে একটিতে। ফলে ৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নিলো রংপুর বিভাগ।

সমান সংখ্যক ম্যাচ খেলে দু’টিতে জয় এবং ৫টিতে ড্র করে সমান ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ সিলেট বিভাগ। শেষ ম্যাচে মঙ্গলবার রাজশাহী স্টেডিয়ামে বরিশালের সাথে ড্র করায় শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় সিলেটের।

রংপুরের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়েছিল সোমবার খুলনাকে আকষ্মিকভাবে হারানোর পরেই। কিন্তু বরিশাল এবং সিলেটের মধ্যকার ম্যাচটি অমীমাংসিত থাকার ফলে চূড়ান্ত ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।

বিসিবি সিলেটকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ভবে রাজশাহীতে ট্রফি পাঠিয়েছিল। কিন্তু রংপুরের কাছে খুলনা হারার পরই ঘুম ভাঙ্গে বিসিবির। তারা দ্রুত রাজশাহী থেকে বগুড়ায় পৌঁছে দেয় চ্যাম্পিয়ন ট্রফি।

এবারের এনসিএল লংগান ভার্সনে সর্বোচ্চ রান করেছেন খুলনা বিভাগের সৌম্য সরকার, শেষ ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রংপুরের ইকবাল হোসেন এবং লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুরের পেস বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ।

মঙ্গলবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি, প্রাইজমানি এবং ক্রিকেটারদের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন।

এসময় রংপুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, রংপুর বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার তারেক আহম্মেদ রুবেল, বিসিবি’র রংপুর জেলার কাউন্সিলর আশরাফুল আলম সুজন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মমিনুর রশীদ শাইন উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin