বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন

বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ Time View
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে শিমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ আব্দুল মান্নান একাদশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্ণামেন্টে ৪টি দল শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম-শুভ একাদশ, শহীদ শিমুল মন্ডল একাদশ ও শহীদ আব্দুল মান্নান একাদশের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালেয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিড়া সংগঠক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মমিনুর রশিদ সাইন।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট ট্রফি নিচ্ছেন শাহ নেওয়াজ শাওন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস।
বগুড়া প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ।
খেলায় চ্যাম্পিয়ন শহীদ আব্দুল মান্নান একাদশের অধিনায়কের হাতে ট্রাফি তুলে দেন প্রধান অতিথি। রানার্স আপের ট্রাফি গ্রহণ করেন শহীদ শিমুল মন্ডল একাদশের সহ-অধিনায়ক আব্দুর রহিম। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হয়েছেন শাহ নেওয়াজ শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin