শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮

ন্যাশনাল ক্রিকেটে নাটোরকে ১৪৯ রানে হারিয়ে বগুড়ার উড়ন্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রিয়াদ শেখের সেঞ্চুরীতে নাটোর জেলা দলকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বগুড়া জেলা দল।

মঙ্গলবার চাঁপাই নবাবগঞ্জ জেলা ষ্টেডিয়ামে টসে জিতে বগুড়া জেলা দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম সারির ৪ ব্যাটসম্যানের ব্যর্থতায় মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বগুড়া। এরপর রিয়াদ শেখ এবং রুবাইয়েত হোসেন ৫১ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। রুবায়েত ব্যক্তিগত ১৩ রান করে দলীয় ১০২ রানে সাজঘরে ফেরার পর মেহেদীকে সাথে নিয়ে আরেকটি চমৎকার জুটি গড়েন রিয়াদ। এই জুটি দলকে নিয়ে যান ১৯৪ রানে। ৯২ রানের মহামূল্যবান জুটি উপহার দিয়ে ব্যক্তিগত ৩১ রানে আউট হন মেহেদী। একপ্রান্তে উইকেটের পত অব্যাহত থাকলেও ক্রিজের অপরপ্রান্তে শক্তহাতে ব্যাট চালিয়ে সেঞ্চুরী তুলে নেন রিয়াদ শেখ। ১০টি চার ও ৩টি বিমাল ছক্কায় ১১২ রানে ১০১ রান করেন রিয়াদ শেখ। রিয়াদের আউটের পর গোলাম রসুলের ২৫ বলে ঝড়োগতির ৩৫ রান সত্ত্বেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি বগুড়া। ৪৫ ওভার ৩ বলে ২৪৬ রানে থেমে যায় বগুড়ার ইনিংস।

নাটোরের পক্ষে তায়েফ ৪টি এবং রোহান ২টি উইকেট শিকার করেন।

২৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে বগুড়ার বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি নাটোর। ২১ ওভারে মাত্র ৪৭ রানেই দলের ৮ ব্যাটসম্যানকে হারিয়ে কুলকিনারা হারিয়ে ফেলে নাটোর। মেষমেষ ৩৮ দশমিক ৪ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় নাটোরের ইনিংস। দলের পক্ষে তায়েফ ৪৪ এবং আলিফের ১৪ ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। বগুড়ার আকাশ ও সিয়াম ৩টি করে, ইয়াকুব ২টি এবং তানভীর ও শামস তৌফিক ১টি করে উইকেট শিকার করেন।

বুধবার দ্বিতীয় ম্যাচে বগুড়ার প্রতিপক্ষ রাজশাহী জেলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ ডিসেম্বর পাবনা জেলা দলের সাথে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮টি জেলা দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্ণামেন্টে অংশ নিয়েছে। গ্রুপ- এ তে আছে নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ, গ্রুপ-বি তে আছে বগুড়া, নাটোর, রাজশাহী এবং পাবনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin