শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বগুড়ার ক্রীড়া সাংবাদিক শুভ’র পিতার ইন্তেকাল

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

বগুড়ার সিনিয়র ক্রীড়া সাংবাদিক সানাউল হক শুভ’র পিতা সাবেক কৃতি ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড় আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বেলা পৌনে একটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃ্ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মরহুম আজিজুল হকের ছেলে ক্রীড়া সাংবাদিক সানাউল হক শুভ জানান, মরহুমের জানাযা আগামীকাল বুধবার বাদ জোহর কান্দার আবহাওয়া অফিস জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

কৃতী ক্রীড়াবিদ আজিজুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমেবেদনা জানিয়েছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মোস্তফা মোঘল এবং সাধারন সম্পাদক এইচ আলিম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবেরের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin