বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনু-১৫ জাতীয় ফু টবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বগুড়া জেলা অ-১৫ ফুটবল দল।
বুধবার নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বগুড়া জেলা দলের সামি একমাত্র গোল করে দলের জয় নিশ্চিত করে। তবে, ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বগুড়া জেলা দলের কারিম।
গ্রুপ পর্বের সব শেষ ম্যাচে শুক্রবার ঝিনাইদহ জেলা দলের বিপক্ষে খেলবে বগুড়া।
চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে জয় লাভ করায় বগুড়া জেলা অ-১৫ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর ও বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজা আবু হায়াত হিরু, জেলা দলের ম্যানেজার আতিক হোসেন, জেলা দলের কোচ শহিদুল ইসলাম স্বপন, মাকসুদুল আলম বুলবুল, কোচিং স্টাফ রওনক।